সংগৃহীত
সারাদেশ

খেলতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলার সময় সামিউল ইসলাম (১০) নামের ৫ম শ্রেণির ১ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১০ জুন) দুপুরে শালখুরিয়া বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: বজ্রপাতে আগুন

নিহত শিক্ষার্থী, শালখুরিয়া বেড়ামালিয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে এবং বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন তিনি।

নবাবগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) মমিনুজ্জামান জানান, সোমবার বেড়ামালিয়া প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ে বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চূড়ান্ত খেলা চলমান ছিলো। এই খেলার সময় ৩ শিক্ষার্থী ১ সাথে ফুটবলে হেড করতে গিয়ে সজোরে ধাক্কা লেগে সামিউল অসুস্থ হয়ে পড়েন। এরপর উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিইজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা