সংগৃহীত
সারাদেশ

শিক্ষকের হাতে ধর্ষিত ৫ম শ্রেণির ছাত্রী

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলার নগরের ফয়েজুল শেরশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ১ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ জুন) ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগীর মা।

আরও পড়ুন: পু‌লিশ হত্যার ঘটনা খতিয়ে দেখা হবে

অভিযুক্ত শিক্ষকের নাম ফয়েজুল ইসলাম (৪৬)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা এবং ফয়েজুল শেরশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

সোমবার (১০ জুন) বিকেলে এই ঘটনায় মামলা হয় বলে নিশ্চিত করেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা।

সনজয় কুমার সিনহা জানান, রোববার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী শিশুর মা। এই মামলা হওয়ার সাথে সাথে আমার ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করি। পরে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন: পুকুরে মিলল নৈশপ্রহরীর লাশ

ধর্ষণ মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীর মা ১ জন গার্মেন্টসকর্মী। এ সময় প্রতিদিনের মতো শনিবার সকালেও তিনি মেয়েকে বাসায় রেখে কারখানায় চলে যায়। এরপর তাদের বাসার পাশেই শিক্ষক ফয়েজুল ইসলামের বাসা। ভুক্তভোগী ছাত্রী তার কাছে প্রাইভেট পড়ত। এ সময় শনিবার প্রাইভেট বন্ধ থাকা সত্ত্বেও তাকে বাসায় ডেকে নেন শিক্ষক এবং তাকে ধর্ষণ করেন। তার পরে কর্মস্থল থেকে তার মা এলে ভুক্তভোগী শিক্ষার্থী তার মাকে পুরো ঘটনাটি খুলে বলেন।

আরও পড়ুন: বজ্রপাতে আগুন

পরে তার মা বাদী হয়ে শিক্ষককে অভিযুক্ত করে বায়েজিদ বোস্তামি থানায় ১টি ধর্ষণের মামলা করেন। এই মামলায় শিক্ষককে গ্রেফতার করা হয়। বর্তমানে ভুক্তভোগী ঐ স্কুল ছাত্রী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছে।

সান নিইজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা