ছবি: সংগৃহীত
সারাদেশ

মা হারালেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সদস্য হারুন অর রশিদ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও প্রেসক্লাবের সদস্য, বালিয়াডাঙ্গীর বাসিন্দা ও নাট্যকর্মী হারুন অর রশিদের মা ফাতেমা বেগম অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেছেন।

আরও পড়ুন: বিপিসিসিআই’র নতুন সভাপতি হুমায়ুন রশীদ

বুধবার (২৯ মে) বিকেল সাড়ে ৫ টায় তিনি নিজ বাড়িতে মারা যান। এর আগে তিনি দীর্ঘ দিন ধরে শয্যাশায়ী ছিলেন।

মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনী রেখে গেছেন। মরহুমার আরেক ছেলে বিজিবি সদস্য বাবুল হোসেন। স্বামী বজির উদ্দীন ফুলতলা গ্রামের জামে মসজিদের মুয়াজ্জিন।

আরও পড়ুন: নানা সমস্যায় জর্জরিত শান্তিপুর উচ্চ বিদ্যালয়

বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ফুলতলা গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

তার মৃত্যুতে ঠাকুরগাও-২ আসনের এমপি মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টি এম মাহবুবুর রহমান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা