সংগৃহীত ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের

জেলা প্রতিনিধি : শেরপুরের নকলায় পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বজ্রসহ বৃষ্টির আভাস

বুধবার (২৯ মে) উপজেলার টালকী ইউনিয়নের মজিদ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টালকি ইউনিয়নের মুজিব বাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে ফিরোজ মিয়া (৪০), অপরজন হলেন একই এলাকার মাসুদ মিয়ার স্ত্রী পারভীন বেগম (৩৫)।

আরও পড়ুন : পানির দাম বাড়াল ওয়াসা

এ ঘটনায় আহত হয়েছেন পারভীনের ছেলে সুরুজ মিআ (১৩)।

স্থানীয়রা বলেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে টালকি ইউনিয়নের মুজিব বাড়ি এলাকায় পল্লী বিদ্যুতের পিলার থেকে তার ছিঁড়ে পড়ে। এর দুদিন পর বুধবার বিকেলে ওই এলাকায় বিদ্যুৎ আসলে ছেঁড়া তারে ফিরোজ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে ভাতিজা মাসুদ মিয়ার স্ত্রী পারভীন বেগম এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

আরও পড়ুন : ৩ দিন ঝুলিয়ে রেখে মায়ের দাফন

পরে এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে নকলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ওসি আব্দুল কাদের বলেন, মৃত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা