সংগৃহীত ছবি
সারাদেশ

৩ দিন ঝুলিয়ে রেখে মায়ের দাফন

জেলা প্রতিনিধি: বাগেরহাটে রেমালের প্রভাবে জলাবদ্ধতা থাকায় মৃত্যুর ৪ দিন পর উরফুল বেগম নামের এক নারীর দাফন সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন: অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

বুধবার (২৯ মে) সকালে স্বজনরা এলাকাবাসীর সহযোগিতায় কাঠের বাক্সে ভরে ওই নারীর দাফন করা হয়েছে।

মৃত উরফুল বেগম নামের ওই নারী মোরেলগঞ্জ উপজেলার বারুইখালী ইউনিয়নের পায়রাতলা গ্রামের হোসেম আলী হাওলাদারের স্ত্রী। তার ৭ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। তারা সবাই জীবিকার প্রয়োজনে বাড়ির বাইরে থাকেন। দেলোয়ার হাওলাদার নামের এক ছেলে বাড়িতে থাকেন।

আরও পড়ুন: কালিগঞ্জে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

রোববার (২৬ মে) রাতে ঝড়-বৃষ্টির মধ্যে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। বাড়ির আশপাশে পানি থাকায় ওই নারীর মরদেহ দাফন নিয়ে শঙ্কায় পড়েন ছেলে দেলোয়ার হাওলাদার। পরে স্থানীয় গ্রাম পুলিশ ইউনুস আলী হাওলাদারের সহায়তায় বিশেষ পদ্ধতিতে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন মরদেহ। ঝড় ও জলোচ্ছ্বাসের তীব্রতায় ৩ দিনেও ওই নারীর দাফন করা সম্ভব হয়নি।

ওই নারীর ছেলে দেলোয়ার হাওলাদার জানান, মা মারা গেলেও, জলাবদ্ধতায় কারো সঙ্গে যোগাযোগ করতে পারিনি। বাড়িঘর সব পানিতে ভরে গেছিল তাই মারে মাটি দিতে পারিনি। একটু পানি কমছে, তিন দিন পর বড় কষ্টে মারে মাটি দিয়েছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা