সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রেনের ধাক্কায় বাইক আরোহী নিহত

জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনের ধাক্কায় মো. তানজিল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় অপর দুই আরোহী আহত হয়েছেন।

আরও পড়ুন : পলাশবাড়ীতে পল্লীশ্রীর অবহিতকরণ সভা

মঙ্গলবার (২৮ মে) রাত ৮টার দিকে উপজেলার নোয়াপাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানজিল নবীনগর কাইতলা এলাকার মো. জুয়েল মিয়ার ছেলে।

আরও পড়ুন : প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে কসবা উপজেলার নোয়াপাড়া রেলক্রসিং পার হচ্ছিলেন ৩ মোটরসাইকেল আরোহী। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটি রেলক্রসিং অতিক্রম করার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা ৩ আরোহী ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে তানজিন নামে এক যুবক নিহত হন। আহত হন উপজেলার আড়াইবাড়ী এলাকায় অলিমিয়া ও শাওন নামে দুই আরোহী। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানজিলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় দুই আরোহী অলিমিয়া ও শাওনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার জানান, অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় ঘটনাস্থলেই একজন মারা যান। এ সময় আহত হন অপর দুজন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা