সংগৃহীত
সারাদেশ

মালবাহী ট্রেনর বগি লাইনচ্যুত

জেলা প্রতিনিধি: নরসিংদী জেলার রায়পুরার শ্রীনিধি রেলস্টেশনের আউটারে ঢাকাগামী কনটেইনারবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে এ লাইনে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সোমবার (২০ মে) দুপুর সাড়ে ১২টায় মহিষমারা এলাকায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রেলওয়ের তথ্যে জানা যায়, সকালে চট্টগ্রাম থেকে কনটেইনারবাহী একটি ট্রেন ঢাকা যাচ্ছিল। এ সময় নরসিংদীর রায়পুরার শ্রীনিধি রেলস্টেশনের আউটার মহিষমারা এলাকায় পৌঁছলে এর দু’টি বগি লাইনচ্যুত হয়ে যায়। বর্তমানে এই লাইন দিয়ে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এরপর খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

স্টেশন মাস্টার রেজুয়ান বলেন, দুপুর সাড়ে ১২টায় ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। বর্তমানে একটি লাইন দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। লাইনচ্যুত হওয়া বগি উদ্ধারের কাজ চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা