সংগৃহীত ছবি
সারাদেশ

কুমিল্লায় ট্রাকচাপায় নিহত ২

জেলা প্রতিনিধি: কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন: সুনামগঞ্জে বজ্রপাত, নিহত ২

সোমবার (২০ মে) বেলা ১১টার দিকে উপজেলার চান্দিনা-রামমোহন সড়কের উদালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দিনা পৌরসভার ছায়কোট গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে কুয়েত প্রবাসী মো. জামসেদ আহমেদ (৩৬) ও একই এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. শাহজালাল (৩২)।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় নিহত ১

স্থানীয়দের বরাত দিয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, সকালে ছায়কোট থেকে মাছের রেনু আনার জন্য আলিকামোড়া গিয়েছিল জামসেদ ও শাহজালাল। পিকআপ দিয়ে মাছের রেনু পাঠিয়ে তারা দুজন মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। উদালিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা