সংগৃহীত ছবি
সারাদেশ

সুনামগঞ্জে বজ্রপাত, নিহত ৩

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলায় নদী থেকে বালু উত্তোলনের সময় বজ্রপাতে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছেন।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় নিহত ১

সোমবার (২০ মে) দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও (গনেশপুর) গ্রামের আনছার উদ্দিনের ছেলে দুলন মিয়া (২৮), বাহাদুরপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে কদ্দুস মিয়া ও অন্য আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন: সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, সোমবার সকালে দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে ছোট নৌকা দিয়ে বালু উত্তোলন করতে যান ৫ শ্রমিক। বালু উত্তোলনের সময় হঠাৎ এ উপজেলায় ঝড় শুরু হয়। নৌকা নিয়ে শ্রমিকরা নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা আরও ৩ জন গুরুতর আহত হয়। পরে হাসপাতালে আরও একজন মারা যান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানান, বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আমরা আইনগত সব জটিলতা শেষ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা