সংগৃহীত
সারাদেশ

ট্রাকচাপায় নিহত ২

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার চকরিয়ায় একটি ট্রাকচাপায় আবদুল্লাহ (২০) ও মো. মোস্তফা (২১) নামের ২ যুবক নিহত হয়েছেন।

রোববার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে মাতামুহুরী ব্রিজের ওপর এ দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: ছাদ থেকে পড়ে কিশোরী নিহত

নিহত ব্যক্তিরা হলেন- চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ড মৌলভীরচর এলাকার ছিদ্দিক আহমদ মিস্ত্রির ছেলে ও একই এলাকার মো. জিয়াউদ্দিনের ছেলে।

সোমবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় তথ্যে জানা যায়, রোববার রাতে চকরিয়া থেকে মোটরসাইকেল করে ২ বন্ধু বাজারে যাচ্ছিলেন। এ সময় চকরিয়ার মাতামুহুরী ব্রিজের ওপর পৌঁছালে একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। এর পরে চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: হাতিয়ায় ৩০ কেজি হরিণের মাংস জব্দ

চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি (পুলিশ পরিদর্শক) মাহবুবুল হক ভূঁইয়া জানান, রাতে দ্রুতগতির একটি ট্রাকচাপায় ২ জন মটরসাইকেল আরোহী নিহত হন। পুলিশ প্রথমে ট্রাকটিকে চিহ্নিত করতে পারেনি। এর পরে সিসিটিভি ফুটেজের মাধ্যমে সোমবার দুপুরে ট্রাকটিকে শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা