সংগৃহীত ছবি
সারাদেশ

নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলায় ৪ বন্ধু একসঙ্গে তিস্তা নদীতে গোসল করতে নেমে জিহাদ আলী (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বাক-বিতণ্ডার জেরে নিহত ১

শনিবার (১৮ মে) বিকেলে ৫টায় উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মুন্সিরবাজার এলাকার তিস্তা নদীতে এ ঘটনা ঘটে।

জিহাদ আলী উপজেলার কাশিরাম গ্রামের মৃত আবুল কালামের ছেলে। সে কালিগঞ্জ কেইউপি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

খোঁজ নিয়ে জানা যায়, বিকেলে বাড়িতে না জানিয়ে জিহাদ তার বন্ধুদের সঙ্গে তিস্তা নদীতে গোসল করতে যায়। তবে গোসল করে সবাই ফিরলেও জিহাদের সন্ধান পায়নি তার বন্ধুরা। পরে স্থানীয় লোকজনের সহায়তায় খোঁজাখুঁজির পর জিহাদকে অচেতন অবস্থায় পানি থেকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বজ্রপাতে বাড়ি পুড়ে ছাই

নিহতের বন্ধু মুন্না বলে, ‌‘আমরা ৪ বন্ধু একসঙ্গে নদীতে গোসল করতে গিয়েছিলাম। নদীতে নামার পর হঠাৎ সে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করে তার মরদেহ পাওয়া যায়।’

তুষভান্ডার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা