সংগৃহীত ছবি
সারাদেশ

নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি : চাঁদপুরে নিখোঁজ হওয়ার পর ডাকাতিয়া নদী থেকে রাইয়ান কবির (১২) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : ছুরিকাঘাতে প্রাণ গেল ভাতিজির

শনিবার (১৮ মে) দুপুরে ডাকাতিয়া নদীর সিএসডি ঘাটের পল্টুনের নীচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (১৭ মে) বিকেলে ডাকাতিয়া নদীতে পড়ে নিখোঁজ হন রাইয়ান কবির। সে শহরের আলীমপাড়ার লোকমান কবীরের ছেলে এবং চাঁদপুর আহমদিয়া ফাজিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ।

আরও পড়ুন : বজ্রপাতে ৭ জনের মৃত্যু

স্থানীয়রা বলেন, রাইয়ান কবির শুক্রবার বিকেল ৪টার দিকে সিএসভি গোডাউন ঘাট সংলগ্ন ডাকাতিয়া নদী সাঁতরে অপর পাড়ে যাওয়ার সময় নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে নৌ পুলিশকে সঙ্গে নিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের ইনচার্জ মুসলিম মিয়াজী জানান, আমরা ঘটনাস্থল ও এর আশপাশে চেষ্টা চালানোর পর শিশুটির উদ্ধার করতে সক্ষম হই।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে ভাসমান মরদেহ উদ্ধার

চাঁদপুর সদর নৌ পুলিশের এস আই সাজ্জাদ হোসাইন জানান, তারা চার বন্ধু মিলে ডাকাতিয়া নদী সাঁতরে অপর পাড়ে যাওয়ার সময় রাইয়ান কবির নিখোঁজ হয়। এরপর দীর্ঘ ২১ ঘণ্টা পর আজ দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা