সংগৃহীত
সারাদেশ

সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি: শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় রাস্তা দিয়ে হাঁটার সময় বিষধর সাপের কামড়ে সেকেনতর বেপারী (৮৫) নামে ১ বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মে) দুপুরে উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের বড় নওগাঁ গ্রামে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: শ্যালককে কুপিয়ে হত্যা করল ভগ্নিপতি

মৃত বৃদ্ধ বড় নওগাঁ গ্রামের মৃত জুলমত আলী বেপারীর ছেলে।

স্থানীয় ও পরিবার জানায়, বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল তিনি। এ সময় রাস্তায় তাকে একটি বিষধর সাপ কামড় দিলে স্থানীয় ও স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এরপর উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে দিদারুল বেপারী জানান, বাবা সকালে পরিবারের সবার সাথে খাওয়া শেষে করে বাজারে যাওয়ার জন্য বের হয়। এরপর কাঁচা রাস্তা দিয়ে কিছুদূর যাওয়ার পরে তাকে বিষধর সাপে কামড় দেয়। এর পরে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নরসিংদীতে বজ্রপাতে নিহত ৪

শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিতু আক্তার জানান, সাপে কাঁটা ১ জন রোগী হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। তবে হাসপাতালে আনতে তাদের অনেক দেরি হয়ে গিয়েছিল। তার মৃত্যু হাসপাতালে নিয়ে আসার আগেই হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা