সংগৃহীত ছবি
সারাদেশ

ডাকাতিয়ায় নৌকা ডুবে নিহত ২

জেলা প্রতিনিধি : কুমিল্লায় ডাকাতিয়া নদীতে একটি নৌকা ডুবে একসঙ্গে দুই ভাইবোনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : ভিসানীতি কার ওপর আসে সেটাই দেখব

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, গুণবতী ইউনিয়নের ঝিকড্ড গ্রামের আনিসুর রহমানের মেয়ে আনিকা রহমান অনন্যা (১৮) ও ছেলে তানভীর রহমান (১৬)।

আরও পড়ুন : ঘরবাড়ি ছাড়ছেন ২০ হাজার বাসিন্দা

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন অফিসার নুর জালাল প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলেন, নানা বাড়িতে বেড়াতে আসেন আনিকা রহমান অনন্যা ও তানভীর রহমান। বেলা সাড়ে ১১টার দিকে মামাতো ভাইদের সঙ্গে নিয়ে তারা মোট ছয়জন খাটরা গ্রাম সংলগ্ন ডাকাতিয়া নদীতে নৌকা ভ্রমণে বের হন। দুপুর ১২টার দিকে প্রবল বাতাসে নৌকাটি উল্টে নদীতে তলিয়ে যায়। এসময় তাদের সঙ্গে থাকা চারজন সাঁতরিয়ে প্রাণে বাঁচলেও সাঁতার না জানায় পানিতে তলিয়ে যান অনন্যা ও তানভীর।

খবর পেয়ে গ্রামবাসী উদ্ধার অভিযানে নামেন। দীর্ঘসময় অভিযান চালিয়ে তানভীর রহমানকে উদ্ধার করা হয়। পরে ৯৯৯ নম্বরে কল করা হলে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে আসেন। বিকেল পৌনে ৫টার দিকে আনিকা রহমানের মরদেহ উদ্ধার করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা