সংগৃহীত ছবি
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় গাড়ির ধাক্কায় মো. ইয়াছিন (২৬) নামের ১ যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) বিকেল সাড়ে ৫টায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর তার দেহ সড়কে পড়ে থাকলেও আশপাশের লোকজন ব্যস্ত ছিলেন ছবি তুলতে ও ভিডিও করাতে।

আরও পড়ুন: গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে সমাবেশ

নিহত ব্যক্তি ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের রাজষপুর পাগলীর কুল হরবাতলী গ্রামের আমিন মিয়ার ছোট ছেলে ইয়াছিন।

পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, নিহত ইয়াছিন কর্মসূত্রে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করতেন। গত বৃহস্পতিবার সড়কে মোটরসাইকেল নিয়ে চলাচলরত অবস্থায় ১টি গাড়ির ধাক্কায় সড়কে ছিটকে পড়েন তিনি। এর পরে পুলিশ ঘটনাস্থল উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, অজ্ঞাত ১ গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা