সংগৃহীত ছবি
সারাদেশ

সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু

জেলা প্রতিনিধি: সাতক্ষীরার আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে আম সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) সাতক্ষীরার জেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম আম সংগ্রহের উদ্বোধন করেন।

আরও পড়ুন: ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস ভারতের

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমদের সভাপতিত্বে, আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক ইকবাল আহমেদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইয়াসির আরাফাত ছাড়াও জেলা প্রশাসন ও কৃষি বিভাগের সকল কর্মকর্তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুসারে, এই বছর সদর উপজেলায় ১ হাজার ২৩৫ হেক্টর, কলারোয়ায় ৬৫৮ হেক্টর, তালায় ৭১৫ হেক্টর, দেবহাটায় ৩৮০ হেক্টর, কালিগঞ্জে ৮২৫ হেক্টর, আশাশুনিতে ১৪৫ হেক্টর ও শ্যামনগরের ১৬০ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। এতে সবমিলিয়ে চারহাজার ১১৮ হেক্টর জমিতে আম আবাদ হয়েছে। এ জেলায় সরকারি তালিকাভুক্ত পাঁচ হাজার ২৯৯টি আমবাগান ও তের হাজার ১০০ চাষি রয়েছেন। এই জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার মেট্রিক টন। সাতক্ষীরার আম প্রতি বছর ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। এতে সব মিলিয়ে এ বছরের আম থেকে ২৫০ কোটি টাকারও বেশি আয় হবে। গতবছর আম উৎপাদন হয়েছিল ৬৮ হাজার ৮১৯ মেট্রিক টন এবং বিক্রি হতে আয় হয়েছে ২৫৮ কোটি ২৩ লাখ টাকা।

আরও পড়ুন: নিজ বাড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী

উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, সাতক্ষীরার আমের যেমন সুনাম রয়েছে ঠিক সেই রকম সুনাম ধরে রাখবেন। এ সময় কোনো রাসায়নিক মিশ্রিত আম যেন বাজারজাত না হয় সেজন্য জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় মাঠে কাজ করে হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলার উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, স্থানীয় গোপালভোগ, বোম্বাই, গোলাপঘাস, বৈশাখীসহ আরও কয়েকটি জাতের আম দিয়ে জেলায় আম সংগ্রহ শুরু করা হয়েছে। এটি পর্যায়ক্রমে (১১ মে) গোবিন্দভোগ, (২২ মে) হিমসাগর, (২৯ মে) ল্যাংড়া এবং (১০ জুন) আম্রপালি আম সংগ্রহ করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা