ছবি: সংগৃহীত
সারাদেশ

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে সমাবেশ 

ঠাকুরগাঁও প্রতিনিধি: গাজায় গণহত্যা বন্ধ ও যুদ্ধবিরতি কার্যকর করার দাবিতে ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতা সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় বিএনপির সমাবেশ কাল, মানতে হবে শর্ত

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে ফিলিস্তিন সংহতি মঞ্চ ঠাকুরগাঁওয়ের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন- শিক্ষার্থী, অভিভাবক, শিল্পী, লেখক, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় বক্তব্য রাখেন- সংগঠনের আহ্বায়ক সেতারা বেগম, সদস্য সচিব মাহবুব আলম রুবেল, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, জেলা জাসদের সদস্য এনামুল হক, লেখক আজমত রানা, সামাজিক আন্দোলন জেলা শাখার সভাপতি সত্য প্রসাদ ঘোষ নন্দন, সংহতি মঞ্চের সদস্য সুজন খান ও শিক্ষার্থী সাইয়েদুল মুরসালিন প্রমুখ।

সমাবেশে বক্তারা ইসরায়েলি আগ্রাসন, বর্বোরচিত গণহত্যা বন্ধ ও গাজাসহ অবরুদ্ধ ফিলিস্তিনি জনগণের মুক্তির সাথে সংহতি জানিয়ে বক্তব্য দেন।

আরও পড়ুন: ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

বক্তারা বলেন, যারা ইসরায়েলের এসব অমানবিক, ফ্যাসিবাদী, নৃশংস ঔপনিবেশিক দখল ও হত্যাযজ্ঞকে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক পৃষ্ঠপোষকতা প্রদান করে যাচ্ছে আমরা সেই সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি।

অধিকাংশ ক্ষমতাধর আরব ও মুসলিম রাষ্ট্রগুলো যেভাবে এ বর্বরতার মুখেও দর্শক-শ্রোতার ভূমিকা নিচ্ছে আমরা তার আশু পরিবর্তনের জোর আহ্বান জানাচ্ছি। সেই সাথে যেসব দেশ ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে এ সমাবেশ থেকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে বিনয় কোয়াত্রার সাক্ষাৎ

সমাবেশ থেকে আগামী এক সপ্তাহ জুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যুদ্ধ ও গণহত্যাবিরোধী দেয়ালিকা প্রকাশ এবং অনলাইন প্লাটফর্মে আগ্রাসন বিরোধী প্রচারণা অব্যাহত রাখার কর্মসূচি ঘোষণা করা হয়।

সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী মেহেদী রাজু খান, অমল টিক্কু ও মেহেদী হাসান। গণসংগীত পরিবেশন করেন শিল্পী জ্যোতিষ চন্দ্র বর্মণ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা