সংগৃহীত ছবি
সারাদেশ

কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: পটুয়াখালী জেলার হালিমা জান্নাত মালিহা (২৪) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: বজ্রপাতে গাভির মৃত্যু

বৃহস্পতিবার (৯ মে) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মুসলিমপাড়া এলাকা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

হালিমা জান্নাত মালিহা উপজেলার মহিপুরের বাসিন্দা শহীদ মোল্লার মেয়ে। তিনি কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ বিএ (পাস কোর্স) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু

পুলিশ বলেন, ৫ বছর আগে পার্শ্ববর্তী আমতলী উপজেলার বাসিন্দা শাহাজাদা হাওলাদারের ছেলে আল হাদী মোহাম্মদ আবিরের সঙ্গে তার বিয়ে হয়। লেখাপড়ার সুবাদে পৌর শহরের মুসলিমপাড়া এলাকার বসিন্দা তার মামা মহিউদ্দিন মিলন তালুকদারের বাসায় থাকতেন। সন্ধ্যার পর থেকে তার রুমের দরজা বন্ধ ছিল। পরে সাড়া না পেয়ে পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা