সংগৃহীত ছবি
সারাদেশ

স্ত্রীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: মেহেরপুর জেলার সদর উপজেলায় গোভিপুর গ্রামে সালেহা খাতুন (৪০) নামের ১ নারীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী।

শুক্রবার (১০ মে) সকালে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পরে এলাকাবাসী ঘাতক স্বামীকে আটক করে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

আরও পড়ুন: একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

ঘাতক স্বামী মেহেরপুর সদর উপজেলার গোভিপুর ভিটাপাড়ার খোদা বক্সের ছেলে এলাহি বক্স।

প্রতিবেশীরা বলেন, শুক্রবার সকালে সালেহা বাথরুমে যাওয়ার সময় তার স্বামী এলাহি বক্স একটি ধারালো হাসুয়া দিয়ে তাকে এলোপাথারি কোপাতে শুরু করেন। এ সময় সালেহা খাতুনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ঢাকায় বিএনপির সমাবেশ কাল, মানতে হবে শর্ত

মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি আমি। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় এলাকাবাসী ঘাতক স্বামীকে ধরিয়ে দেয়। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা