সংগৃহীত ছবি
সারাদেশ

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি : পাবনার মুলাডুলি স্টেশন এলাকায় বুড়িমারী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আরও পড়ুন : আমি ফিলিস্তিনের পক্ষে কথা বলে যাব

বৃহস্পতিবার (৯ মে) ভোরে পাবনার ঈশ্বরদীতে মুলাডুলি স্টেশনে বগি লাইনচ্যুতির এ ঘটনা ঘটে।

জানা যায়, লালমনিরহাট-ঢাকা রুটে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চলাচল করে। ভোরে ট্রেনটি মুলাডুলি স্টেশন এলাকায় পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেনটি উদ্ধারে রেলওয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন।

আরও পড়ুন : ডলারের দাম বাড়ল ৭ টাকা

রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আব্দুল করিম জানান, ঈশ্বরদীর মুলাডুলিতে বুড়িমারী এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে ট্রেনটি উদ্ধারের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাকাল স্বাভাবিক হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা