ছবি: সংগৃহীত
সারাদেশ

ফুলছড়িতে চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

গাইবান্ধা প্রতিনিধি: জোরপূর্বক কেন্দ্র দখলসহ নানা অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চেয়ারম্যান প্রার্থী জি এম সেলিম পারভেজ ভোট বর্জন করেছেন। তিনি ফুলছড়ি উপজেলার বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

আরও পড়ুন: সুবর্ণচরে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

বুধবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘোষণা দিয়ে সেলিম পারভেজ বলেন, সকালে ফুলছড়ির বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার উপস্থিতি ভালো। তবে দিন গড়াতেই ভোটারদের কেন্দ্রে আসতে বাধা, জোরপূর্বক অন্যের ভোট দেয়ার অভিযোগ আসতে থাকে।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সাংসদ মাহমুদ হাসান রিপন ভোটকে প্রভাবিত করছেন। তার কর্মী-সমর্থকরা সাংসদ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মো. আবু সাঈদের পক্ষে উপজেলার ৬০টি কেন্দ্রের মধ্যে চরাঞ্চলের ৩০টি কেন্দ্র দখলে নিয়ে জোরপূর্বক ব্যালটে সিল মারে।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্র দখল করা হয়েছে। ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়া হয়েছে। এ অবস্থায় তিনি ভোট বর্জন করেছেন।

আরও পড়ুন: বিএনপি হারবে জেনেই ভোট বর্জন করে

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৭টি ইউনিয়ন নিয়ে ফুলছড়ি উপজেলার ৬০টি কেন্দ্রের ২৯৮টি স্থায়ী এবং অস্থায়ী ১৭টিসহ মোট ৩১৫টি ভোটকক্ষে রয়েছে। এর মধ্যে সমতলে ৩০টি ও চরাঞ্চলে ৩০টি কেন্দ্র রয়েছে।

এসব ভোটকেন্দ্রে ভোটগ্রহণের দায়িত্ব পালন করে ৬০ জন প্রিসাইডিং, ৩১৫ জন সহকারী প্রিসাইডিং ও ৬৩০ জন পোলিং অফিসার। এ উপজেলায় ১ লক্ষ ২৬ হাজার ৪০ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ৬২ হাজার ৯৭১ জন ও নারী ৬৩ হাজার ৬৯ জন।

এ উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান ৬ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ উপজেলায় বিদ্যুৎবিহীন ভোটকেন্দ্র রয়েছে ৭টি এবং ঝুঁকিপূর্ণ ৪৬টি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা