সংগৃহীত ছবি
সারাদেশ

ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা আটক

জেলা প্রতিনিধি: ফেনী উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান বিজয়কে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ মে) রাতে শহরের পুলিশ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: কুকুরের কামড়ে আহত স্কুলছাত্রের মৃত্যু

ইকবাল হাসান বিজয় চরচান্দিয়া ইউনিয়নের মনোহর আলী মিয়া বাড়ির আবদুল্লাহ আল মামুন প্রকাশ বাবুলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল দুপুরের দিকে এক তরুণী বান্ধবীসহ ঢাকা থেকে সোনাগাজী চরচান্দিয়া ইউনিয়ন পরিষদে এসে চেয়ারম্যান মোশারফ হোসেন মিলনের সঙ্গে সাক্ষাৎ করে ও ঘটনার বর্ণনা দিয়ে সহযোগিতা চান। এ সময় ওই তরুণী নিজেকে অন্তঃসত্ত্বা বলে দাবি করেন। পরে তার কথা মতো ইউপি চেয়ারম্যান ৪ জন গ্রাম পুলিশ সদস্যের সঙ্গে ওই তরুণীকে ইউনিয়নের ওলামা বাজার এলাকায় বিজয়ের বাড়িতে পাঠায়। গ্রাম পুলিশ সদস্যদের ঘরের বাইরে অপেক্ষা করতে বলে বিজয় ওই দুই তরুণীকে নিয়ে বাড়ির পেছন দিক দিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: আফতাবনগরে বসানো যাবে না হাট

পরে মঙ্গলবার (৭ মে) দুপুরে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশেকুর রহমানের আদালতে বিজয়সহ ৫ জনের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ হত্যা মামলা দায়ের করেন ওই তরুণী। মামলার অন্য আসামিরা হলেন সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের হোসেন আহম্মদের ছেলে সুমন মিয়া (৪৫), রুহুল আমিনের ছেলে আনোয়ার হোসেন রনি (২২), আহম্মদ করিমের ছেলে মাহমুদুল করিম তুহিন (২১) এবং মো. লিটনের ছেলে মাহাদী (২২)। এ মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ফেনী মডেল থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন: কমলাপুর-টিটিপাড়া সড়ক বন্ধ থাকবে

ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সাইমুন জানান, ঘটনাটি অবগত হয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। দ্রুতই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে তাকে সোনাগাজী থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়। পরে ধর্ষণ ও ভ্রুণ হত্যার অভিযোগে ফেনী আদালতে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা