ছবি: সংগৃহীত
সারাদেশ

হেলিকপ্টারে স্ত্রীকে আনলেন পোশাক শ্রমিক

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রফিকুল আকন্দ ও সালমা বেগম দম্পতির ছেলে হজরত আলী (২২) বাবা-মার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে নববধুকে নিয়ে বাড়িতে আসায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: রাজধানীর ২ রেস্টুরেন্টে আগুন

এ দম্পতির স্বপ্ন ছিল, একমাত্র ছেলেকে বিয়ে করাবেন হেলিকপ্টারে করে। অবশেষে মা-বাবার সেই স্বপ্ন পূরণ করলেন পোশাক শ্রমিক হজরত আলী।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর (পূর্বপাড়া) গ্রামের এনামুল হক ও শেফালি বেগম দম্পতির মেয়ে রেফা মনিকে (১৮) বিয়ে করেন হজরত আলী।

তিনি একই উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য ও বুজরুক জামালপুর গ্রামের রফিকুল আকন্দের ছেলে। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।

আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশি আটক

জানা যায়, রফিকুল আকন্দ ও সালমা বেগম দম্পতির একমাত্র ছেলে হজরত আলী। ছেলেটি জন্মের পর থেকে তারা স্বপ্ন বোনেন ছেলেকে হেলিকপ্টারে চড়ে বিয়ে করাবেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেলে আকাশ পথে গিয়ে বিয়ে করলেন হজরত আলী। বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব ৫ কিলোমিটার।

এ সময় বর ও কনের বাড়িতে হেলিকপ্টার দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। হেলিকপ্টারে চড়ে বর আসায় খুশি মেয়ের বাবা এনামুল হক ও মা শেফালি বেগম।

তারা বলেন, আমরা গর্বিত। জামাই হেলিকপ্টারে চড়ে আমাদের মেয়েকে নিতে এসেছে। যৌতুকবিহীন এ বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

বরের বাবা রফিকুল আকন্দ ও মা সালমা বেগম বলেন, হজরত আলী ছাড়া আমাদের আর কোনো ছেলে সন্তান নেই। ছেলেকে হেলিকপ্টার যোগে বিয়ে করানোয় স্বপ্ন ছিল। সেই ইচ্ছা পূরণ করতে পেরে নিজেকে অনেকটা ধন্য মনে করছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা