সংগৃহীত ছবি
সারাদেশ

চলন্ত ট্রাকে চালকের মৃত্যু

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলায় সীতাকুণ্ডে একটি চলন্ত ট্রাকে চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আরও ৩টি গাড়িকে ধাক্কা দেয়।

আরও পড়ুন: খাগড়াছড়িতে মা-ছেলের মৃত্যু

শনিবার (৪ মে) দুপুরে ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম মো. আব্দুল মান্নান (৬০)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যানঘাটায় একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল ও একটি ভ্যানে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা দুই শিক্ষার্থী ও ড্রাইভার আহত হন। স্কুল শেষে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুন: বগুড়ায় স্বস্তির বৃষ্টি

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুরু উদ্দিন রাশেদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই চালক মারা যান। ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা যাবে না তিনি কীভাবে মারা গেছেন।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেছে, চলন্ত ট্রাকটির চালক হঠাৎ মারা যাওয়ায় নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে ট্রাকটি। যার কারণে আশপাশে থাকা গাড়িগুলোকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা ২ স্কুল শিক্ষার্থী ও প্রাইভেটকার চালক আহত হয়েছেন। ট্রাকচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা