সংগৃহীত
সারাদেশ

কার্বণ মিল ও সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে একটি কার্বণ মিল ও ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির অনুমোদনহীন কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। কারখানা দুটির মালিক হিরু মুন্সী। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী।

আরও পড়ুন : ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে নিহত ২

বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগরে অবস্থিত হিরু মুন্সীর সীসা কারখানার উত্তর পাশে অনুমোদনহীন ওই কারখানা এবং তার মালিকানাধীন কার্বণ ফ্যাক্টরী বন্ধের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা ওই দুই কারখানার কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকির কথা তুলে ধরেন। ব্যাটারির এসিড বৃষ্টির পানিতে ধুয়ে পাশের ক্ষেতে গিয়ে পড়ছে। এতে ওই এসিড মিশ্রিত ঘাস খেয়ে গত কয়েক মাসের মধ্যে স্থানীয়দের ৩৩ টি গরু মারা গেছে বলে মানববন্ধনে উল্লেখ করা হয়।

এ সময় জয়নগর গ্রামের কৃষক আমিনুর রহমান, মোঃ লিমন শেখ, বাহারুল শেখ জানান, কার্বনের ধোঁয়ায় তাদের চোখ লাল হয়ে গেছে। এছাড়া পুরাতন ব্যাটারী পুড়িয়ে সীসা তৈরি থেকে সৃষ্ট ধোঁয়ায় বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে আশ-পাশের লোকজন। এদিকে এসিডের বিষাক্ততায় শত শত একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। মাঠের ফসল এসিডের বিষাক্ততায় নষ্ট হচ্ছে, মারা যাচ্ছে জলাশয়ের মাছ।

আরও পড়ুন : হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু

বিষয়টি এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা ফ্যাক্টরির মালিক হিরু মুন্সীকে জানালে তিনি তাদেরকে উল্টো ভয়ভীতি দেখাচ্ছেন বলে এ সময় অনেকে অভিযোগ করেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চুন্নু শেখ, সোলেমান শেখ, আব্দুল্লাহ, বাবুল শেখ, কাশেদ শেখ প্রমুখ।

কাসেদ শেখ বলেন, বিভিন্ন জায়গা থেকে ৭০ হাজার টাকা ঋণ তুলে একটি গাভী কিনেছিলাম। গাভীটি পাঁচ মাসের গর্ভবতী ছিল। এসিড মিশ্রিত ঘাস খাওয়ার জন্য গাভীটি মারা গেছে।

প্রসঙ্গত, হিরু মুন্সীর 'গোল্ডেন কার্বণ ফ্যাক্টরী' নামের কার্বণ মিলে পাটকাঠি পুড়িয়ে কার্বন বা পাটকাঠির ছাই উৎপাদন করা হয়। এ পাটকাঠি পুড়ানোর সময় এলাকায় প্রচন্ড রকম ধোঁয়া এবং বাতাসে ছাই মিশ্রিত হয়ে পরিবেশ দূষিত হয়। ধোঁয়া এবং ছাইয়ের কারণে আশপাশের এলাকায় শ্বাসকষ্ট, যক্ষ্মা, এ্যাজমাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে লোকজন। এ কারণে জয়নগর, কানখরদি, বেড়াদী, কেরশাইল, সেরাপুর, প্রেমতারাসহ নয় গ্রামের লোকজন কার্বন ফ্যাক্টরি বন্ধের দাবিতে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারী ১১-১২টা মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে জয়নগর বটতলা নামক স্থানে এ কর্মসূচি পালন করেন।

আরও পড়ুন : মধুখালীতে ২ ভাইকে হত্যা, গ্রেফতার ৮

এছাড়াও ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর সাতৈর ইউনিয়নের জয়নগর বট তলা সংলগ্ন হিরু মুন্সীর কার্বন ফ্যাক্টরি সংলগ্ন তার মালিকানাধীন একটি সীসা কারখানাকে ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন ফরিদপুর জেলা নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) ও নির্বাহী হাকিম মো. মুজিবুল ইসলাম। এ সময় ব্যাটারির সাইস্ট্রিক এসিড পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে কারখানাটি সিলগালাসহ উল্লিখিত টাকা জরিমানা করা হয়।

এরপর চলতি বছরের ৫ মার্চ হিরু মুন্সীর মালিকানাধীন ওই অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালান বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। তিনি কারখানাটির মালিক হিরু মুন্সীকে এক লাখ টাকা জরিমানা করে অবৈধ কারখানাটি বন্ধ রাখতে নির্দেশনা দেন। অবৈধভাবে পুরাতন ব্যাটারি ভেঙে সীসা তৈরি করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশোধিত ২০০৬ এর ৬ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা