সংগৃহীত
সারাদেশ

হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু  

জেলা প্রতিনিধি: রাজশাহী জেলার বাগমারায় ভুট্টা খেতে কাজ করার সময় মন্টু হোসেন নামের এক কৃষক হিটস্ট্রোকে মারা গেছেন।

আরও পড়ুন : যুবককে কুপিয়ে হত্যা

সোমবার (২২ এপ্রিল) দুপুরে ভুট্টাখেতে কাজ করার সময় তার মৃত্যু হয়েছে।

নিহত মন্টু হোসেন উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের মোশলেম আলীর ছেলে ছিলেন।

পরিবারের সদস্যরা বলেন, গত সোমবার সকালে বাড়ির পাশের মাঠে ভুট্টাখেতে কাজ করার করার জন্য যান মন্টু হোসেন। দুপুর সাড়ে ১২টার দিকে তার স্ত্রী সাজেদা বেগম স্বামীর জন্য পানি নিয়ে খেতে যান। এ সময় তার স্বামীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অটোরিকশায় করে দ্রুত নিকটবর্তী ভবানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন : ভূঞাপুরে জনপ্রিয়তার শীর্ষে ফিরোজ চৌধুরী

রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক বলেন, পরিবারের দেওয়া তথ্যমতে তার কোনো রোগ ছিল না। দুপুর রোদে ভুট্টাখেতে কাজ করা অবস্থায় মারা গেছেন। আমরা ধারণা করছি, হিটস্ট্রোকে মারা গেছেন তিনি ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা