ছবি: সংগৃহীত
সারাদেশ

ব্যবসায়ীর পা ভেঙ্গে দেয়ার অভিযোগ

মো. জাফরুল হাসান, কালকিনি: পূর্ব শত্রুতা ও বাস কাউন্টারের যাত্রী নিয়ে বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের বিরুদ্ধে মো. নুরুল ইসলাম সরদার (৫৮) নামের এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে তার পা ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা

এ সময় আহত হন নারীসহ কমপক্ষে ৫ জন। পরে স্থানীয় লোকজন আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন।

শনিবার (২০ এপ্রিল) সকালে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকা, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট গ্রামের কালাম সরদারের সাথে একই গ্রামের জাহিদ সরদারের বাস কাউন্টারের যাত্রী ও পারিবারিক দ্বন্দ্ব নিয়ে বিরোধ চলে আসছে।

আরও পড়ুন: কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

এর জের ধরে কালাম সরদারের ভাই ব্যবসায়ী নুরুল ইসলাম সরদারকে কুঁপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রাখেন প্রতিপক্ষের লোকজন। এতে করে ওই ব্যবসায়ীর ডান পা ভেঙ্গে যায়।

এ সময় হামলাকারীদের বাঁধা দিলে আহত হয় জান্নাত, আবু সালেহ ও নারীসহ কমপক্ষে ৫ জন। পরে স্থানীয় লোকজন আহত নুরুল ইসলাম সরদারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।

আরও পড়ুন: হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

আহত ব্যবসায়ী নুরুল ইসলাম সরদারের ভাই কালাম সরদার বলেন, বাস কাউন্টারের যাত্রী নিয়ে বিরোধের জেরে হেলাল সরদার, সজিব সরদার ও জাহিদ সরদারসহ বেশ কয়েকজন মিলে আমার ভাইয়ের পা ভেঙ্গে দিয়েছে। তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িঘর ভাংচুর করে। আমি হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবো।

এ ব্যাপারে খাঁশেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের আইসি মো. মনঞ্জুরুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার পর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা