সংগৃহীত ছবি
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তাদের মিটআপ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবারের আয়োজনে নারী উদ্যোক্তাদের নিয়ে গার্লস মিটআপ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: নিখোঁজের আট দিন পর লাশ উদ্ধার

শনিবার (২১ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম এলাকায় একটি রেস্টুরেন্টে শতাধিক নারীদের নিয়ে এই গার্লস মিটআপ অনুষ্ঠিত হয়। এই মিটআপ অনুষ্ঠানে ২ শতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবারের পরিচালক সানজিদা শারমিন সেতুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রিয়া জুয়েলার্স এর পরিচালক প্রীতম রায়, মুগ্ধ বিউটি মেকওভারের স্বত্বাধিকারী সুমি আক্তার, রয়েল ক্যাফে এন্ড বুফে হাউজের পরিচালক সোহেল, অনলাইন উদ্যোক্তা পরিবারের গ্রুপ মডারেটর সুবর্না রায়সহ অন্যান্যরা।

আরও পড়ুন: পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

অনলাইন উদ্যোক্তা পরিবারের পরিচালক সানজিদা শারমিন সেতু জানান, অনলাইন উদ্যোক্তা পরিবার জন্ম লগ্ন থেকে এখন পর্যন্ত অসংখ্য নারীকে উদ্যোক্তা তৈরি করেছে। এই নারী উদ্যোক্তারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিজনেস করে আসছে। কম বয়সী ও মাঝ বয়সী নারীরা ঘরে বসে স্বাবলম্বী হতে পারে সেই দিকটা নিয়ে কাজ করে যাচ্ছি।

আলোচনা সভা শেষ আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কাটা হয়। অনলাইন উদ্যোক্তা পরিবারের পাশে থেকে সহযোগিতা করায় উদ্যোক্তা পরিবারের পরিচালক ও তিনজন অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে অনুষ্ঠত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা