সংগৃহীত
সারাদেশ

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই আরোহী।

আরও পড়ুন : রাজধানীতে ইসরায়েলি ফ্লাইট অবতরণ

শ‌নিবার (১৩ এপ্রিল) বিকেল সা‌ড়ে ৪টার দিকে সদ‌রের বড় খোঁচাবাড়ী-বেগুনবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জগন্নাথপুর ইউনিয়‌নের দৌলতপুর এলাকার নুর ইসলামের ছে‌লে নয়ন ইসলাম (১৪) ও বেগুনবাড়ী এলাকার রিয়াজুল ইসলা‌মের ছে‌লে মোস্তা‌ফিজুর রহমান (২৬) এবং সদ‌রের বাঁশ‌ঘেরা গ্রামের হা‌মিদুর রহমা‌নের ছেলে শাহ আলম (১৪)।

আরও পড়ুন : টিকটক বানাতে গিয়ে কিশোরের মৃত্যু

জানা গেছে, নয়ন ইসলাম বা‌ড়ি থে‌কে মোটরসাইকেলে করে খোঁচাবা‌ড়ি বাজা‌রে যা‌চ্ছি‌লেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মোস্তা‌ফিজুর রহমানের মোটরসাইকেলের সঙ্গে খোঁচাবাড়ী-বেগুনবাড়ী সড়কের দৌলতপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় নয়ন। এরপর স্থানীয়রা আহত মোস্তা‌ফিজুর ও তার সঙ্গী‌দের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনা‌রেল হাসপাতালে নিলে চিকিৎসক মোস্তা‌ফিজুরকে মৃত ঘোষণা করেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে সন্ধ্যা ৭টার দিকে মারা যান শাহ আলম।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম ফি‌রোজ ওয়া‌হিদ বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা