সংগৃহীত
সারাদেশ

ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

জেলা প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় হাসানুজ্জামান (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : স্কাউটিং উন্নয়নে উদ্যোগ নিয়েছে সরকার

সোমবার (৮ এপ্রিল) ভোরে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসানুজ্জামান ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার শমসের আলীর ছেলে। তিনি সাতক্ষীরায় আইএফআইসি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন : ঈদকে ঘিরে প্রস্তুত হচ্ছে বিনোদনকেন্দ্র

প্রত্যক্ষদর্শীরা বলেন, হাসানুজ্জামান ভোরে মোটরসাইকেলে ঝিনাইদহ থেকে সাতক্ষীরায় যাচ্ছিলেন। পথিমধ্যে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিনি সড়কের ওপরে পড়ে গেলে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, ভোরে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ঘাতক ট্রাক, চালক ও হেলপারকে আটক করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা