সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে ভূমিহীনদের জায়গা দখল চেষ্টার প্রতিবাদ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর উপকূলীয় উপজেলা সূবর্ণচরে বহিরাগত ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং প্রকৃত ভূমিহীনদের জায়গা বন্দোবস্ত দেয়ার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে অসহায় দরিদ্র সহস্রাধিক ভুক্তভোগী ভূমিহীন পরিবার।

আরও পড়ুন: বসতঘরে ঢুকে পড়ল ট্রাক

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় চরজুবলী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের চর জিয়া উদ্দিন গ্রামের ভূমিহীন সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ভূমিহীনরা অভিযোগ করে বলেন, উপজেলার চর বাগ্যা গ্রামের ৫০ একর সরকারি খাস জমি কাগজপত্র করে ভূমিহীনগণ নথি সীজন পূর্বক ঘরবাড়ী নির্মাণ করে বসবাস করছেন। দীর্ঘদিন দখলে থাকা ভূমিহীনদের বাড়ি ঘর, মসজিদ, মোক্তব, ডোবা, নালা, খাল-বিল অবৈধভাবে দখল করার চষ্টা চালিয়ে আসছে এজি গ্রুপ।

ভুক্তভোগী ভূমিহীনরা আরো বলেন, ২০০২ চর বাগ্যা গ্রামের বাগান পরিস্কার করে সরকারি খাস জায়গায় বসবাস শুরু করেন তারা। পরবর্তীতে ২০০৭ সালে সিডিএসপি মাঠ জরিপে দখল প্রমাণিত হওয়ায় ভূমিহীন শতাধিক পরিবারকে টোকেন স্লিপ প্রদান করে। কিন্তু বহিরাগত একটি ভূমিদস্যু চক্র ভূমিহীনদের নামে খতিয়ান হওয়ার পূর্বেই তাদের উপর নির্যাতন ও হামলা করে ওইসব ভূমি দখল করে নেয়।

আরও পড়ুন: হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

ওই জায়গাতে ফ্যাক্টরী, মিল-কারখানা হবে এবং ভূমিহীন পরিবারের কর্ম সংস্থানের আশ্বাস দিয়ে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও ফ্যাক্টরী করা না হওয়ায় আমরা সকল ভূমিহীন একত্র হয়ে পূনরায় আমাদের জায়গাতে ফিরে আসি।

এরপর থেকে বিদেশী প্রকল্পের নাম ভাঙ্গিয়ে আগের মত ভূয়া কাগজপত্র তৈরী করে একটি মহল আমাদেরকে গুম-খুনের হুমকি দিয়ে আসছে। এর প্রতিবাদে বিভিন্ন সময় মানববন্ধন, সংবাদ সম্মেলন, প্রতিবাদ সমাবেশ করলে বহিরাগত ভূমিদস্যুরা আমাদের নামে মিথ্যা গুজব রটিয়ে আবারও উচ্ছেদ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভূমিদস্যুদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে এবং প্রকৃত ভূমিহীনদের জায়গা বুঝিয়ে দিয়ে মাথা গোজার ঠাঁই করে দেয়ার জন্য ভূমিহীনরা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুমিহীন নেতা জয়নাল আবেদিন, আব্দ্লু গণি, ভূমিহীন নেত্রী নার্গিস বেগম, মনোয়ারা বেগম, মায়া বেগম, মহিমা বেগম, মো. ইসমাইল, প্রতিবন্ধী আব্দুল হাফেজ, মাকছুদ আহম্মদ, জুলেখা আক্তার প্রমুখ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা