সংগৃহীত
সারাদেশ

সজল হত্যায় জড়িতদের শাস্তির দাবি

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজলকে সরকারি দায়িত্ব পালনকালে ডাম্পারে পিষ্ট করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে ইনানী সিএমসি ও আরণ্যক ফাউন্ডেশন।

আরও পড়ুন : খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে ইনানী রেঞ্জ কার্যালয়ের সামনে সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আনিসুর রহমান, আরণ্যক ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন, বাপা'র উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন : নোয়াখালীতে ৪ কেজি গাঁজাসহ আটক ১

ইনানী সিএমসির সভাপতি শহিদুল্লাহ কায়সারের সভাপতিত্বে ও আরণ্যক ফাউন্ডেশনের টেকনিক্যাল অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, "সরকারি বনসম্পদ রক্ষা করতে গিয়ে সজল নিজের জীবন বিসর্জন দিয়েছেন। সজল অত্যন্ত চৌকস বিট কর্মকর্তা ছিলেন। তাকে হত্যার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।"

মানববন্ধন শেষে তার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। এসময় বনবিভাগের বিট কর্মকর্তা, স্টাফ, সিপিজি ও সিএমসি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা