সংগৃহীত ছবি
সারাদেশ

সীমান্ত থেকে ৩ কোটি টাকার হেরোইন উদ্ধার

জেলা প্রতিনিধি: র‌্যাব রাজশাহীর সীমান্ত থেকে প্রায় ৩কেজি হেরোইন উদ্ধার করেছে।

আরও পড়ুন: রংপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ৩

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে এসব হেরোইন উদ্ধার করে। এ সময় রাসেল (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

রাসেলের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চরভুবনপাড়া গ্রামে। অভিযানের সময় এই গ্রামের বাসিন্দা আব্দুর রহিম (৪৫) পালিয়ে যান।

আরও পড়ুন: রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা

র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেছে, সকালে র‌্যাব সদস্যরা পদ্মা নদী পাড়ি দিয়ে দুর্গম চরে রহিমের বাড়ি ঘেরাও করেন। এ সময় র‌্যাবের উপস্থিতি দেখে রহিম বাড়ির পেছনের দরজা দিয়ে বের হয়ে পালিয়ে যান। তবে, ধরা পড়েন তার ব্যবসায়ীক অংশীদার রাসেল। পরে রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হলে পার্শ্ববর্তী এক ব্যক্তির ফসলের খেতের একটি স্থানে মাটির দুই ফুট গভীরে পুঁতে রাখা হেরোইন বের করে দেন। রাসেল ও রহিম ভারত থেকে এই হেরোইন সংগ্রহ করে বিক্রির জন্য রেখেছিলেন। এ ঘটনায় তাদের দুজনের বিরুদ্ধেই গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেফতার আসামি রাসেলকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা