সংগৃহীত
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় হাফিজুল মাতুব্বর (১৮) ও ফায়জুল মাতুব্বর (১৫) নামের ২ কিশোর নিহত হয়েছে।

আরও পড়ুন: হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

বুধবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার শান্তিপুর নামক স্থানে এই ঘটনা ঘটেছে।

নিহত হাফিজুল উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের ওমর মাতুব্বরের ছেলে ও ফায়জুল একই এলাকার মোফাজ্জেল মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ঐ ২ কিশোর মোটরসাইকেল নিয়ে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কে ঘুরতে বের হয়। বিভিন্ন জায়গা ঘুরে টেকেরহাটের দিকে আসছিলেন তারা। তারপর রাত ১০টার দিকে মহাসড়কের শান্তিপুর নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী মোটরসাইকেলটি ধাক্কা দেয়।

আরও পড়ুন: সীমান্ত থেকে ৩ কোটি টাকার হেরোইন উদ্ধার

মোটরসাইকেলের চালক হাফিজুল ও আরোহী ফায়জুল এ সময় সড়কের ওপর পড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা