সংগৃহীত ছবি
সারাদেশ

ছুরিকাঘাতে যুবক নিহত

জেলা প্রতিনিধি: সিলেটে ছুরিকাঘাতে মনাই মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন: পটুয়াখালী ইপিজেডের জমি হস্তান্তর

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে।

মনাই মিয়া উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের পূর্ব যুধিষ্ঠিপুর গ্রামের বুরকান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘমারা গ্রামের কালাম মিয়ার কাছে শ্যালিকাকে বিয়ে দিয়েছিলেন মনাই। দেড় বছর আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এ নিয়ে আদালতে মামলা চলছে।

আরও পড়ুন: সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি

মঙ্গলবার রাতে এ বিষয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসেছিল। সালিশের একপর্যায়ে কালাম মিয়ার ভাই বেলাই মিয়া মনাই মিয়াকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান জানান, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা