সংগৃহীত
সারাদেশ

ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর এলাকা থেকে ৩ টি দেশীয় পাইপগান, ২০ টি রাবার কার্তুজ ও ৩৬ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

আরও পড়ুন: কেশবপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গ্রেফতারকৃত আসামীরা হলো মো. আব্দুল জব্বার বাবু ও মো. রাশেল শিকদার। বাবু পৌরসভার ৫ নং ওয়ার্ডের বৈখর গ্রামের মৃত- অফিজ উদ্দিন এর ছেলে অপর মো. রাশেল শিকদার সিরাজদীখান উপজেলার পশ্চিম শিয়ালদি গ্রামের আমির আলী শিকদার এর ছেলে। বুধবার মধ্য রাতের দিকে র‌্যাব ১০ অভিযান চালিয়ে বাবুর নিজ গ্রাম হতে তাদের গ্রেফতার করে।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা জানায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমান মাদক উদ্ধার

এ ব্যাপারে র‌্যাবের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক ( মিডিয়া) এম.জে.সোহেল বলেন, দুই ব্যাক্তিকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

মুন্সীগঞ্জ সদর থানার (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত দুই আসামীকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মামলা শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা