সংগৃহীত ছবি
সারাদেশ

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: সৃজনশীল প্রজন্ম সমৃদ্ধ আগামী- এ প্রতিপাদ্যে উখিয়া মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: পিকআপের ধাক্কায় নিহত ২

রবিবার(২৪ মার্চ) উখিয়া মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে প্রতিযোগিতা উপলক্ষ্যে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাঁচটি ইভেন্টের উপর পরীক্ষা নেওয়া হয়। ইভেন্টসমূহ হচ্ছে, গণিত ও কম্পিউটার, বিজ্ঞান ও দৈনন্দিন বিজ্ঞান, ভাষা ও সাহিত্য, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ(বিশেষ চাহিদা সম্পন্ন বা অটিস্টিক শিক্ষার্থী)।

আরও পড়ুন: ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

এদিকে, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা উপলক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার হল পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ উল্লাহ। গণিত ও কম্পিউটার ইভেন্টে(৬ষ্ঠ থেকে ৮ম) বিজয়ী হয়েছেন ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী রাফিদা আফরিন, ৯ম থেকে ১০ম গ্রুপে বিজয়ী হয়েছেন উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ভূমিকা মল্লিক, একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর গ্রুপে বিজয়ী হয়েছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের ছাত্রী সুফিয়া আক্তার। বিজ্ঞান ও দৈনন্দিন বিজ্ঞান ইভেন্টে বিজয়ীরা হলেন,উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র তৌফিক বিন মোস্তফা, পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মালিহা মেহরাজ ঐশী ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের ছাত্রী তানজিম আক্তার। ভাষা ও সাহিত্য ইভেন্টে বিজয়ীরা হলেন- উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র সায়িম আল দ্বীন সাজিম, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নিশপা বড়ুয়া এমি ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের ছাত্রী শাবনুর জাহান সাথী। বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ক ইভেন্টে বিজয়ীরা হলেন,নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ের ছাত্র হিরণ বড়ুয়া বিষু,পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাকিবুল হক চৌধুরী ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের শাবনুর জাহান সাথী। একই ইভেন্টের বিশেষ চাহিদা সম্পন্ন বা অটিস্টিক শিক্ষার্থী গ্রুপে বিজয়ী হয়েছেন উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জান্নাত আরা লাকী ও উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের জিমিয়া।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা