সংগৃহীত
সারাদেশ

ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ বাসা থেকে জুয়েল মোল্লা (৩৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের আহ্বান

রোববার (২৪ মার্চ) রাতে তার লাশ উদ্ধার করা হয়।

জুয়েল মোল্লা নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মৃত আলাউদ্দিন মোল্লার ছেলে।

আরও পড়ুন : ঢাকায় ভুটানের রাজা

ডিএমপির যাত্রাবাড়ী থানার এসআই নুর মোহাম্মদ বলেন, ইফতারের পর পর আমরা খবর পেয়ে ৪০ নম্বর যাত্রাবাড়ী বাসায় যাই। পরে পঞ্চম তলা ফ্ল্যাটের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, ঘটনার সময় তার স্ত্রী বাবার বাড়িতে ছিলেন। দুপুরের দিকে তাদের মধ্যে কথা হয়। এর পর থেকে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, দুপুরের পর থেকে ইফতারের আগে যে কোনো সময় তিনি গলায় ফাঁস দিয়েছেন।

আরও পড়ুন : কনস্টেবলসহ ২ জনের মরদেহ উদ্ধার

মৃতের স্বজনদের বরাত দিয়ে তিনি আরও জানান, রাজধানী সুপার মার্কেটে তার কাপড়ের দোকান ছিল। তিনি ব্যবসায় লস করে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ ছাড়া অন্য কোনো কারণ আছে কিনা, তা তদন্তের পর ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা