সংগৃহীত ছবি
সারাদেশ

হত্যা মামলায় কিশোর গ্যাং’র ২ সদস্য আটক 

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় আলোচিত কিশোর গ্যাং কর্তৃক নিহত জিসান হত্যা মামলার প্রধান আসামী বাইক বাপ্পি গ্রুপের প্রধান বাপ্পি এবং তার সহযোগী মাহিনকে আটক করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।

আরও পড়ুন: ভালুকায় বসতঘরে আগুন, থানায় অভিযোগ

রবিবার (২৪ মার্চ ) দুপুরে পটুয়াখালী র‌্যাব-৮ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৮ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়ের আলম শোভন।

তিনি সাংবাদিকদের বলেন, চলতি মাসের ৮ তারিখে রাতে কিশোর গ্যং বাইক বাপ্পি গ্রুপের প্রধান বাপ্পি গলাচিপা উপজেলার দক্ষিন চর বিশ্বাসের বটতলা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্যেশ্যে মোটরসাইকেল চালিয়ে ধুলো উড়িয়ে শোডাউন দিচ্ছলো। এমন সময় ওই এলাকার হাজী কেরামত আলী ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র জিসান তাকে থামিয়ে ধুলো না উড়ানোর জন্য অনুরোধ করে। এতে ক্ষিপ্ত হয়ে বাপ্পি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে জিসানকে মারধর করে গুরুতর আহত করে। আহত জিসান কে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেলে ১১ দিন চিকিৎসা শেষ জিসানকে বাড়ি নিয়ে আসা হয়।

আরও পড়ুন: কনস্টেবলসহ ২ জনের মরদেহ উদ্ধার

গত ১৯ মার্চ বাড়িতে বসে জিসান ফের অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় ওই রাতেই জিসানের বাবা মশিউর রহমান নান্নু বাপ্পি, মাহিন সহ কয়েকজনের নামে গলাচিপা থানায় মামলা দায়ের করে। মামলা আমলে নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার ভোলা জেলার দক্ষিন আইচা থানার করিম পাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে বাপ্পিকে আটক করে এবং মাহিনকে বান্দরবান জেলার আর্মি পাড়া থেকে আটক করা হয়। আসামিদেরকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরো বলেন, কিশোর গ্যং-এর দৌরাত্ম ঠেকাতে র‌্যাব বদ্ধ পরিকর।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা