ছবি: সংগৃহীত
শিল্প ও সাহিত্য

কবি আবু বকর সিদ্দিক আর নেই 

নিজস্ব প্রতিবেদক: কবি, গল্পকার, প্রখ্যাত কথা সাহিত্যিক ও রাজনীতিবিদ বিদিশা সিদ্দিকের বাবা আবু বকর সিদ্দিক মারা গেছেন।

আরও পড়ুন: এবার ছুটির দিনেও বিএনপির কর্মসূচি

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোর পৌনে ৬ টার দিকে খুলনা সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। প্রয়াত কবি স্ত্রী, ৬ সন্তান, এক ভাই, ৩ বোনসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রে‌খে গেছেন।

মৃত্যুর বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ তার মে‌য়ে বিদিশা এরশাদ বলেন, বাবার (আবু বকর সিদ্দিক) জানাজা বাদ জোহর খুলনার হা‌দিস পা‌র্কে অনু‌ষ্ঠিত হ‌বে এবং টুটপারা কবরস্থা‌নে তা‌কে সমা‌হিত করা হ‌বে।

আরও পড়ুন: প্রাথমিকের রুটিন প্রকাশ

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বাবা। খুলনা সিটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ১৫ দিন ধ‌রে ছে‌লে এরিককে নি‌য়ে শয্যাশায়ী বাবার সেবায় নি‌য়ো‌জিত ছি‌লাম। তার আত্মার মাগ‌ফিরাতের জন্য সবার কা‌ছে দোয়া চাচ্ছি।

উল্লেখ্য, আবু বকর সিদ্দিক ১৯৩৪ সালের ১৯ আগস্ট মামারবাড়ি বাগেরহাট সদরের গোটাপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এরপর পর্যায়ক্রমে তিনি চাখার ফজলুল হক কলেজ, দৌলতপুর বিএল কলেজ, কুষ্টিয়া কলেজ, বাগেরহাট পিসি কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

আরও পড়ুন: শীত বাড়তে পারে

১৯৯৪ সালের ৭ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে অবসরগ্রহণ করেন আবু বকর সিদ্দিক। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে- ২০ টির অধিক কাব্যগ্রন্থ, ৪ টি উপন্যাস, ১৫টি গল্পগ্রন্থ ও একটি ছড়াগ্রন্থ।

তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে অন্যতম- ধবল দুধের স্বরগ্রাম (১৯৬৯), বিনিদ্র কালের ভেলা (১৯৭৬), হে লোকসভ্যতা (১৯৮৪) ও মানুষ তোমার বিক্ষত দিন (১৯৮৬)।

আবু বকর সিদ্দিক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ কথাশিল্পী সংসদ পুরস্কার ও বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা