সারাদেশ

পাখির জন্য হুমায়ুন ভক্তদের ভালোবাসা

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে পাখির নিরাপদ আবাসের লক্ষে গাছে শতাধিক হাড়ি-কলস ঝুলিয়ে দিয়েছে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ ভক্তরা।

রোববার (১৩ নভেম্বর) লেখকের ৭৪তম জন্মদিন উপলক্ষে ভক্তদের সংগঠন হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

ইউএনও হাসান মারুফ গৌরীপুর সুরেশ কৈরী সড়কের গাছে গাছে হাড়ি-কলস ঝুলিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে বন, বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় পৌর শহরে প্রচারভিযান চালায় ভক্তরা। এর আগে প্রেসক্লাব সভাকক্ষে হুমায়ূন আহমেদের জন্মদিন কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

ইউএনও হাসান মারুফ বলেন, গাছ-পালা ও বন-জঙ্গল উজাড় হওয়ায় পাখির কিচিরমিচির শব্দ আগের শোনা যায় না। পাখি আমাদের প্রাণবৈচিত্রের অংশ। পরিবেশে পাখি বেঁচে থাকা জরুরি। তেমনি পাখির প্রতি মানুষের ভালোবাসা থাকাও জরুরি। বন, বন্যপ্রাণী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারি প্রতিষ্ঠানের নয়। এসব রক্ষায় জনগনকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোতালিব বিন আয়েতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি, জেলা পরিষদের সাবেক সদস্য এইচএম খায়রুল বাসার, মোস্তাকিম প্রাইভেট হসপিটালের পরিচালক ডা. আমান উল্লাহ, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন আহমেদ, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর বার্তার সম্পাদক ম. নূরুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা উচীচীর সভাপতি ওবায়দুর রহমান, সাংবাদিক আরিফ আহমেদ, শাহজাহান কবির প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা