ছবি: সংগৃহীত
শিল্প ও সাহিত্য

কবি শামসুর রাহমান’র জন্ম আজ 

নিজস্ব প্রতিবেদক: আজ কবি শামসুর রাহমানের ৯১ তম জন্মদিন। তাকে বলা হয় কবিতার বরপুত্র। তিনি ছিলেন জনতার কবি।

আরও পড়ুন: কবি ফররুখ আহমদ’র প্রয়াণ

শামসুর রাহমানের জন্ম ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরনো ঢাকার মাহুতটুলিতে। আর পৈতৃক ভিটা নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রাম। ১৩ জন ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।

১৯৪৫ সালে তিনিপুরনো ঢাকার পোগোজ স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং ১৯৪৭ সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে স্নাতক শ্রেণিতে ভর্তি হন শামসুর রাহমান।

আরও পড়ুন: রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র জন্ম

তিনি ১৯৫৩ সালে পাস কোর্সে বিএ পাশ করে ইংরেজি সাহিত্যে এমএ পরীক্ষায় দ্বিতীয় বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করলেও শেষ পর্বের পরীক্ষায় অংশগ্রহণ করেননি।

শামসুর রাহমানের কবিতায় বাঙালির স্বাধীনতা প্রাপ্তির চেতনার দীপ্তস্বর উচ্চারিত হয়েছে। তিনি লিখেছেন যুদ্ধের ধ্বংসলীলায় আক্রান্ত ও বেদনামথিত কবিতা 'স্বাধীনতা তুমি' ও 'তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা', যা আজো মানুষের মুখে মুখে উচ্চারিত।

আরও পড়ুন: লালন শাহ’র জন্ম

‘‘স্বাধীনতা তুমি/শ্রাবণে অকূল মেঘনার বুক/স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।/স্বাধীনতা তুমি/উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।/স্বাধীনতা তুমি/বোনের হাতের নম্র পাতায় মেহেদীর রঙ।/স্বাধীনতা তুমি/ বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।’’

১৯৬০ সালে কবির প্রথম কবিতার বই ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ প্রকাশ পায়। এরপর ষাট দশকে প্রকাশিত হয়- ‘রুদ্র করোটিতে’, ‘বিধ্বস্ত নীলিমা’, ‘নিরালোকে বসতি’, ‘নিজ বাসভূমে’।

আরও পড়ুন: সৈয়দ ওয়ালিউল্লাহ’র প্রয়াণ

দেশ স্বাধীনের পর প্রকাশ পায় ‘বন্দি শিবির থেকে’, ‘মাতাল ঋতিক’সহ মৃত্যুর আগ পর্যন্ত শামসুর রাহমানের ৬০ টি কবিতার বই। পাশাপাশি শিশুতোষ, গল্পগ্রন্থ, উপন্যাস- ‘অক্টোপাস’ ও ‘অদ্ভুত আঁধার’, নাটক ও কবিতাগ্রসহ অনুবাদগ্রন্থ, নির্বাচিত কলাম, নির্বাচিত কবিতাসহ বিভিন্ন বিষয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক।

তিনি সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আদমজী পুরস্কার, একুশের পদক, কলকাতা থেকে আনন্দ পুরস্কারসহ অসংখ্য পুরস্কার লাভ করেন।

আরও পড়ুন: হেলাল হাফিজ’র জন্ম

শামসুর রাহমান পেশায় সাংবাদিক ছিলেন। তিনি দৈনিক মর্নিং নিউজ-এ সহ-সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন। এছাড়া রেডিও পাকিস্তানের অনুষ্ঠান প্রযোজক ছিলেন। এছাড়া তিনি দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক-এর দায়িত্বও পালন করেন।

কবি শামসুর রাহমান ২০০৬ সালের ১৭ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার ইচ্ছানুযায়ী, ঢাকার বনানী কবরস্থানে নিজ মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা