ছবি: সংগৃহীত
শিল্প ও সাহিত্য

ভোলার ২ দিনব্যাপী সাহিত্য মেলা শুরু

ভোলা প্রতিনিধি: বাঙ্গালী সংস্কৃতিকে সমৃদ্ধ করতে ভোলায় ২ দিনব্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: ১২ নভেম্বর দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে ভোলার সরকারি স্কুল মাঠে ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহম্মেদের পক্ষে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।

জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলা একাডেমির সমন্বয়ে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলায় প্রথমবারের মতো এ মেলার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি

এ মেলার মাধ্যমে জেলা পর্যায়ের সকল সাহিত্যিকদের পরিচয় ও তাদের সৃষ্টিকর্ম সকলের কাছে তুলে ধরার মাধ্যমে নতুন প্রজন্মকে সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করতে এ মেলা অনুষ্ঠিত হতে হচ্ছে।

পরে এক আলোচনা সভায় ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আইরীন ফারজানা, বাংলা একাডেমির ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল গফুর, ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মো. ইসরাফিল, ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ রুহল আমিন জাহাঙ্গীর, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, সময় পূর্বাপর-এর সম্পাদক কবি হাসান মাহমুদসহ আরও অনেকেই।

আরও পড়ুন: জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চায় না

এ সময় বক্তরা বলেন, বাংলা সাহিত্য বাঙ্গালীদের প্রাচীন ঐতিহ্যকে ধারণ করে রেখেছে। বাংলা ভাষার সাহিত্য বাঙালি কবি লেখকদের হাতে কালব্যাপী সমৃদ্ধ হয়ে উঠেছে। এ সাহিত্য মেলার মধ্য দিয়ে সাহিত্য চর্চার সুযোগ বাড়বে বলে মনে করেন তারা।

তারা বলেন, সাহিত্য চর্চার মাধ্যমেই আগামী প্রজন্ম প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে। এছাড়া সমাজ থেকে বৈষম্য ও সাম্প্রদায়িকতা দূর হবে বলেও আশা ব্যক্ত করেন বক্তারা।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, জেলার কৃর্তীমান লেখকসহ উদীয়মান লেখকদের অনুপ্রাণিত করতে বর্তমান সরকার জেলায় জেলায় সাহিত্য মেলার আয়োজন করেছে।

আরও পড়ুন: সবাইকে নিয়েই নির্বাচন করতে চাই

বর্তমান সরকার বিশ্বাস করে, বাঙ্গালী সংস্কৃতিকে সমৃদ্ধ করতে জেলা পর্যায়ের এ সাহিত্য মেলা অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। সুস্থ ধারার সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে বাংলাদেশ আগামী দিনে হয়ে উঠবে আধুনিক, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ এই প্রত্যাশা সবার।

মেলায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সাংবাদিক, উপজেলার কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ২ দিনব্যাপী অনুষ্ঠানে রয়েছে- প্রবন্ধ পাঠ, আলোচনা সভা, লেখক কর্মশালা, স্থানীয় লেখকদের স্বরচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা