ছবি : সংগৃহিত
শিল্প ও সাহিত্য

উলিপুরে 'তনু ও লিলিপুট' বইয়ের মোড়ক উন্মোচন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে 'তনু ও লিলিপুট' বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। একাদশ শ্রেণিতে পড়ুয়া তরুন নাজমুল হাসান বইটি রচনা করেছেন।

আরও পড়ুন : বর্ষসেরার পুরস্কার পেলেন ভয়েস আর্টিস্ট রাজ

সোমবার (৬ মার্চ) বিকেল ৫টায় ২৭তম উলিপুর বই মেলায় বিজয় মঞ্চে ৪৭ পৃষ্ঠার এই বইটির মোড়ক উন্মোচন হয়। বাংলানামা প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়েছে।

বইয়ের মোড়ক উন্মোচন করেছেন, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার।

আরও পড়ুন : ‘পদ্যবাড়ির অন্দরমহল’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

এ সময় উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক স.ম আল মামুন সবুজ, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে হাবীবা পলি, গণমাধ্যমকর্মী আসলাম উদ্দিন, সাজাদুল ইসলাম সাজু, অক্সফোর্ড পাবলিক স্কুলের পরিচালক আসাদুজ্জামান আসাদ, সাংস্কৃতিক কর্মী মাসুম করিম, ফ্রেন্ডস ফেয়ারের স্থায়ী কমিটির সদস্য জুলফিকার আলী, ভিন্ন চোখের প্রতিষ্ঠাতা সদস্য সৌমিক দে, স্থানীয় কবি সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তি বর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশের ১০১ বছর

প্রসঙ্গত, ক্ষুদে প্রতিভা নাজমুল হাসানের লেখালেখি শুরু বেশ ছোটবেলা থেকেই। এরই মধ্যে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৫টি। সব বইগুলো শিশুকিশোরসহ সব বয়সী পাঠকের মন জয় করেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা