শিল্প ও সাহিত্য

নামেই হইচই ফেলে দিয়েছে ‘পদ্যবাড়ির অন্দরমহল’

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): অমর একুশে বইমেলা ২০২৩ -এ প্রকাশ হচ্ছে কবি ও ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব রুমনের দ্বিতীয় কাব্যগ্রথ ‘পদ্যবাড়ির অন্ধরমহল’। নাম প্রকাশেই হইচই ফেলে দিয়েছে ‘পদ্যবাড়ির অন্দরমহল’। সামাজিক যোগাযোগমাধ্যমে কাব্যগ্রন্থটির নাম প্রকাশ হওয়ার পর প্রশংসায় পঞ্চমুখ এই কবি।

আরও পড়ুন: পোশাক শিল্পের কর্মপরিবেশে সন্তুষ্ট রানি

২০২১ এর বইমেলায় সাড়া জাগানো ও আলোচিত কাব্যগ্রন্থ ‘কাব্য টোকাইয়ের অভিষেক’ এর লেখক মাহবুব রুমন নতুন কাব্যগ্রন্থ ‘পদ্যবাড়ির অন্দরমহল’ পাওয়া যাবে বইমেলা ২০২৩ এ ছায়াবীথি স্টলে।

এ বিষয়ে কবি মাহবুব রুমন বলেন, বইটি পড়ে পাঠকরা নতুন কিছু চমক পাবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, প্রকৃতি, প্রেম,সাম্য,বৈষম্যের বাইরের দিক থেকে দেশের পরিসীমা ছাড়িয়ে বিদেশের পরিব্যপ্ত ইত্যাদি নিয়ে চমক পাবে আমার নিয়মিত পাঠকরা।

কবি মাহবুব রুমনের জন্ম ২২ নভেম্বর ১৯৯০, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার। বাবা মোঃ সিদ্দিকুর রহমান ও মা হাজেরা খাতুনের ছেলে তিনি। মাহবুবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ৩৬তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন।

৫ম শ্রেণী থেকেই লেখালেখির হাতেখড়ি তার। পরবর্তিতে জাতীয় দৈনিক যুগান্তরসহ, বিভিন্ন অনলাইন পোর্টাল ও স্থানীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক, পাক্ষিক এবং বার্ষিক পত্রপত্রিকায় লেখালেখি করেন। পাশাপাশি মাসিক ম্যাগাজিনেও লেখালেখি করেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা