সংগৃহীত ছবি
শিল্প ও সাহিত্য
পাঠ উন্মোচন ২২ ফেব্রুয়ারি

বইমেলায় আসছে উস্তাদ হাসান আলী খান স্মারকগ্রন্থ

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলায় আসছে উস্তাদ হাসান আলী খান স্মারকগ্রন্থ। স্মারকগ্রন্থটির ‘পাঠ উন্মোচন’ আগামী ২২ ফেব্রুয়ারি বিকাল ৫টায় বইমেলার ঝুমঝুমি প্রকাশনীর (স্টল নম্বর ১৭২-১৭৩) সামনের চত্বরে অনুষ্ঠিত হবে। এরপর থেকে প্রকাশনীটির স্টলে গ্রন্থটি পাওয়া যাবে।

একুশে পদকে সম্মানিত সঙ্গীত ব্যক্তিত্ব শেখ সাদী খান, সর্বজন শ্রদ্ধেয় কণ্ঠশিল্পী রেবেকা সুলতানা এবং সিনিয়র গিটার শিল্পী বিধু চৌধুরী যৌথভাবে গ্রন্থটির পাঠ উন্মোচন করবেন।

আরও পড়ুন: বিশ্বের বায়ু দূষণের শীর্ষে ঢাকা

আরো উপস্থিত থাকবেন প্রকৌশলী দিলীপ গুহঠাকুরতা, ড. জাহাঙ্গীর আলম, সম্পাদনা পরিষদের সদস্য রফিক সুলায়মান, শিল্পী নাহীদ মোমেন, শিল্পী মহুয়া বাবর প্রমুখ।

গ্রন্থটি প্রকাশ করেছে ট্রিমসমার্ট। পরিবেশনায় ঝুমঝুমি প্রকাশনী।

উস্তাদ হাসান আলী খান ঐতিহ্যবাহী তিতাস-মেঘনা অববাহিকার সন্তান। জন্মেছিলেন সঙ্গীতের উর্বরভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কুলাশিন গ্রামে। নবীনগরেই জন্মেছেন বিশ্বসঙ্গীতের এক সর্বজন শ্রদ্ধেয় নাম উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব। একই মাটিতে সঙ্গীত চর্চা করেছেন মহর্ষি মনোমোহন দত্ত এবং সঙ্গীত গুণাকর ফকির আফতাবউদ্দিন খাঁ সাহেব।

বইটির সম্পাদনা পরিষদের সদস্য রফিক সুলায়মান বলেন, বইটিতে আলেখ্য অনেক তথ্য ও ঘটনা সন্নিবেশিত হতে যাচ্ছে; যা বাংলা সঙ্গীত ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে বলে আমাদের বিশ্বাস। নিজের গুরুকে নিয়ে লিখেছেন সনজিদা খাতুনের মতো দেশখ্যাত শিক্ষাবিদ ও সংগঠক। লিখেছেন তার বন্ধু, সজ্জন, শিক্ষার্থী এবং সতীর্থরা। তার সন্তানদের লেখাও থাকছে।

উস্তাদ হাসান আলী খান স্মারকগ্রন্থ সম্পাদনা করেছেন কাজী মোমেন, করিম হাসান খান এবং রফিক সুলায়মান। স্বরলিপি প্রণয়ন করেছেন ড. পরিতোষ কুমার মণ্ডল। প্রচ্ছদ এঁকেছেন তানজিল হাসনাইন মঈন রনীত।

আরও পড়ুন: খালেদা জিয়ার ‘নাইকো’ দুর্নীতি মামলার রায়

প্রসঙ্গত, উস্তাদ হাসান আলী খান ১৯৪৪ সনে অল ইন্ডিয়া রেডিওতে সঙ্গীত পরিবেশনার মাধ্যমে সঙ্গীত জীবন শুরু করেন। সমসাময়িক শিল্পীদের মধ্যে একমাত্র তিনি একাধারে লোকসঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, আধুনিক, নজরুল সঙ্গীত পরিবেশন করতেন সমান দক্ষতায়। সঙ্গীতে তালিম নেন পন্ডিত মনোরঞ্জন চক্রবর্তী, মোহাম্মদ হোসেন খসরু, উস্তাদ ছোটে খাঁ এবং উস্তাদ আয়েত আলী খানের কাছে। ছাত্র-ছাত্রীদের মধ্যে রয়েছেন ড. সনজিদা খাতুন, ইন্দ্র মোহন রাজবংশী, নীনা হামিদ, মুজিব পরদেশী প্রমুখ।

১৯৯৩ সনের ১২ জানুয়ারি উস্তাদ হাসান আলী খান লোকান্তরিত হন। তার স্মৃতিকে ধরে রাখতেই স্মারকগ্রন্থ প্রকাশের প্রচেষ্ঠা। এ বইতে উস্তাদ হাসান আলী খানের জীবনের বিভিন্ন দিক তুলে এনেছেন তার কাছের মানুষরা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা