নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি, পরিবর্তন দাবিতে নোয়াখালীতে নাগরিক সংলাপ
নারী
নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি

পরিবর্তন দাবিতে নাগরিক সংলাপ

নোয়াখালী প্রতিনিধি : সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি এই প্রতিপাদ্য নিয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সমাজ, প্রশাসন ও নীতিনির্ধারকদের মধ্যে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : ১ ডিসেম্বর থেকে রাজশাহীতে পরিবহন ধর্মঘট

শনিবার (২৬ নভেম্বর) সকাল থেকে মাইজদী বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত এ সংলাপ আয়োজন করে নারী অধিকার জোট ও এনআরডিএস।

নারীর বিরুদ্ধে সংগঠিত সকল প্রকার বৈষম্য, নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষে যে নারী অধিকার জোট, এনআরডিএস এবং অন্যান্য বেসরকারি উন্নয়ন সংগঠন ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত প্রতিরোধ পক্ষ পালন করছে।

আরও পড়ুন : বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনুকরণীয় হতো

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপিস্থত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোর্ত্তাহিন বিল্লাহ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ সেলিম হোসেন ও প্রভাষক মুনিয়া মানজুর, এনআরডিএস এর নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার, বন্ধনের প্রধান নির্বাহী মো. আমিনুজ্জামান, আওয়ামী লীগ নেত্রী রৌশন আক্তার লাকী, বিএনপি নেত্রী পারভীন আক্তার।

নাগরিক সংলাপে আলোচকরা বলেন, নারীর প্রতি সহিংসতা, নির্যাতন বন্ধে প্রয়োজন রাজনৈতিক দলের শক্তিশালী ভূমিকা। সহিংসতা, নির্যাতন, ধর্ষণ বৃদ্ধির পেছনে রয়েছে সামাজিক, রাজনৈতিক ও মনস্তাত্বিক কারণ।

আরও পড়ুন : ২৫ হাজার টাকার জন্য কৃষক জেলে

এজন্য পরিবার এবং শিক্ষা পক্রিয়ার শুরু থেকে ছেলে মেয়েদের সামাজিক ও নৈতিক শিক্ষা দিতে হবে। সহ-শিক্ষা, খেলাধূলা এবং সাংস্কৃতিক চর্চার পরিবেশ সৃষ্টির পাশাপাশি নারীদের এগিয়ে যাওয়ার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে।

আলোচকগণ, নারীর নিরাপদ চলাচলের জন্য নারীবান্ধব গণপরিবহনের দাবী জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্যাতন প্রতিরোধে সকলকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা