বিদ্বেষ ত্যাগ করে নারীকে সম্মান করুন। অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা
নারী

বিদ্বেষ ত্যাগ করে নারীকে সম্মান করুন

বিনোদন নিউজ ডেস্ক : পৃথিবীর পুরুষশাসিত এই সমাজ ব্যবস্থায় নারীর ওপর দোষ চাপানোর প্রবণতার বিপক্ষে নিজের মতামত তুলে ধরে জনপ্রিয় টিভি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বলেন।

আরও পড়ুন : পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন ২১ মার্চ

নারী হওয়া মোটেও সহজ নয় জানিয়ে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে নারীকে কীভাবে দোষারোপ করা হয়, তার বর্ণনা দিয়েছেন অভিনেত্রী প্রভা।

তিনি বলেন, ধর্ষণের শিকার হলে প্রশ্ন ওঠে, কী পোশাক পরেছিল? কোনো নারীর ডিভোর্স হলে বলা হয়, মেয়েটাই স্বামীকে ধরে রাখতে পারেনি। কোনো নারী যদি ধন-সম্পদ অর্জন করে, তাহলে বলা হয় ‘পতিতা’! সন্তান খারাপ কাজ করলে, সব দোষ মায়ের, কারণ মা-ই সন্তানকে নষ্ট করেছে।

অপরদিকে ছেলে সন্তান জন্ম না হলে, তারই দোষ, গর্ভে কোনো ছেলে নাই! বিধবা হলে, সে তার স্বামীকে মেরে ফেলেছে সম্পদের জন্য। গার্হস্থ্য নির্যাতনের শিকার হলেও নারীর দিকে অভিযোগের আঙুল ওঠে বলেও জানান এ অভিনেত্রী।

আরও পড়ুন : সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আর নেই

এ প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েই বেঁচে থাকেন নারীরা। এগুলো পরিত্যাগ করে তাদের প্রতি সম্মান জানানোর অনুরোধও করেন প্রভা।

আরও পড়ুন : বাংলাদেশের আরেকটি স্বর্ণ জয়

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনের একটি ঘটনাকে কেন্দ্র করে চরম বিদ্বেষ ও সমালোচনার শিকার হয়েছিলেন প্রভা। সুতরাং এসব মানসিক নির্যাতন খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারেন তিনি।

আরও পড়ুন : জিনপিংকে সতর্কবার্তা দিলেন বাইডেন

জীবনের গতিপথ থেকে এমন নির্যাতনের শিকার হয়ে অনেকে ছিটকে পড়েন। তবে প্রভা থেমে যাননি। নিজেকে শক্ত করে ঘুরে দাঁড়িয়েছেন। পথ চলছেন নিজের মতো করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা