নারী

১৫০ নারী পেলেন বিউটিশিয়ান প্রশিক্ষণ

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ১৫০ জন নারীকে বিনামূল্যে বিউটিশিয়ান প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপজেলার আদিবা কনভেনশন হলে প্রশিক্ষণের আয়োজন করে বেস্ট বিউটি এক্সপার্ট সৈয়দপুর জোন।

আরও পড়ুন: গরমে ত্বকের যত্ন

শনিবার (৪ জুন) চার দিন ব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালা সমাপনী দিবসে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

বেস্ট বিউটি এক্সপার্ট সৈয়দপুর জোনের কর্ণধার অনিতা শেখ জানান, দেশের আনাচে-কানাচে অসংখ্য বিউটি পার্লার গড়ে উঠেছে। সৌন্দর্য্য সচেতন নারীদের অপরূপা সাজাতে তাঁদের জুড়ি নেই। কিন্তু বেশিভাগ পার্লার কর্মীর নেই কোন কারিগরি দক্ষতা। তাঁদের দক্ষতা উন্নয়নে আমরা কাজ করছি। এভাবে দেশের ৬৪টি জেলায় নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় সৈয়দপুর জোনও ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আরও পড়ুন: নীলফামারীতে আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকাস্থ বেস্ট বিউটি এক্সপার্টের চেয়ারম্যান ও হোয়াট বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা তূর্য নাসির সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেন। চারদিন ব্যাপী প্রশিক্ষণটি পরিচালনা করেন মূল সমন্বয়ক হৃদয় সরকার, প্রশিক্ষক তানিয়া আকতার জুলি প্রমুখ।

এর আগে গত ১ জুন ওই কনভেনশন হলে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা