সংগৃহীত ছবি
বাণিজ্য

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ২ দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলন আজ শনিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে।

আরও পড়ুন : কমলো স্বর্ণের দাম

ডা. তানভীর আহমেদ প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক বিগত বছরে দেশের ব্যাংকিং খাতের সকল সূচকে শীর্ষস্থানে অবস্থান করেছে। ২ কোটি ৩০ লাখ গ্রাহকের আস্থার ব্যাংক ইসলামী ব্যাংক অত্যাধুনিক ডিজিটাল প্রোডাক্ট ও সার্ভিসের মাধ্যমে দেশের সরকার ঘোষিত ক্যাশলেস সোসাইটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যা লেনদেনকে আরো সহজ ও গ্রাহকবান্ধব করে তুলছে। তিনি আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করে নিজেদের উন্নয়নের পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে অংশ নিতে সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, ব্যাংকের সকলকে জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ গ্রাহকসেবা প্রদান করতে হবে।

তিনি বলেন, ইসলামী ব্যাংক কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি পরিপালনের পাশাপাশি ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যমে দেশের মানুষকে স্বল্প ব্যয়ে উন্নত চিকিৎসাসেবা প্রদান করছে। তিনি গ্রাহকদের উন্নত, মানসম্পন্ন ও আন্তরিক সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

আরও পড়ুন : উন্মোচিত হলো গ্যালাক্সি আনপ্যাকড ২০২৪

সভাপতির বক্তব্যে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের অবদান অবিস্মরণীয়। ২০২৩ সালে নানান চ্যালেঞ্জ অতিক্রম করে ইসলামী ব্যাংক ব্যবসায়ের সকল সূচকে শীর্ষস্থানে অবস্থান করছে। দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি ডিপোজিট সংগ্রহ করেছে ইসলামী ব্যাংক যার পরিমাণ ১ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা। শুধু ২০২৩ সালেই নতুনভাবে ডিপোজিট বেড়েছে ১২ হাজার কোটি টাকার বেশি। তিনি বলেন, দারিদ্র দূরীকরণ ও নারীর ক্ষমতায়নে ৩৩ হাজার গ্রামের ১৭ লক্ষাধিক পরিবারের মাঝে ক্ষুদ্র বিনিয়োগ প্রদান করেছে এই ব্যাংক। যার সদস্যদের ৯২ শতাংশই নারী। এ ব্যাংকের মাধ্যমে প্রায় ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। দেশের প্রায় ৮ কোটি লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইসলামী ব্যাংকের সাথে জড়িত। তিনি তাঁর বক্তব্যে রেমিট্যান্স আহরণ, বিনিয়োগ ও আমানতের অগ্রগতি অর্জনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন। ইসলামী ব্যাংকের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অব্যাহত রাখতে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য সকলকে পরামর্শ দেন।

অন্যান্য বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের সকল ব্যাংকের মধ্যে সর্বোচ্চ কর প্রদান করেছে। এছাড়া বাংলাদেশের ‘সবচেয়ে শক্তিশালী ইসলামী রিটেইল ব্যাংক’ এবং বাংলাদেশের ‘সবচেয়ে শক্তিশালী ব্যাংক’র স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন, ইসলামী ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। ইসলামী ব্যাংক সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহের জন্য ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৩’ পেয়েছে। এছাড়া বিশ্বের বিখ্যাত পেমেন্ট গেটওয়ে ভিসা কর্তৃক “পেমেন্ট এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ২০২৩” অর্জন করেছে।

সান ‍নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা